অরুণ কুমার চক্রবর্তী

 

একটি কবিতায়

কবি অরুণ কুমার চক্রবর্ত্তী

জিয়োলমাছ

যথার্থই আমরা আজ কেউই কাউকেই চিনতে পারছি না ---

পাশাপাশি আছি, দেখা হয়, আবার হয়ও না, 

কথা হয় ,আবার হয়ও না, 

নানান আড়ালে কলকাঠি  নড়ে ওঠে খুব ,

কে জানে কার কল,কার কাঠি,কেউ কেউ স্থির  জুবুথুবু, 


বেহিসেবী মেধার খরচ নিয়ত প্রতিদিন, কিছু কিছু জানা থাকলেও অনেকটাই অজানা , 

বৃত্তে ঘুরে ঘুরে ঘুরন্ত পোকার  দল চারপাশে লোক হয়ে ওড়ে, 

অনায়াসে  কোথাও মনুষত্ব পোড়ে, কোথাও বা জাগে , খবরও রাখে কেউ কেউ , ঠিক মৃত্যুর আগে পরিষেবা  চেয়ে চেয়ে ফিরে যেতে হয়, সে নাকি বি.পি.এল, এই পরিচয়  

কিছুতেই  ঘুচল না এই অপবাদ 

এই হাইটেক যুগে  অনিবার্য অপরাধ 

বি.পি.￰￰এল তালিকায় থাকা ,ঝকঝকে তকতকে

বিজ্ঞাপনী মায়ায়  ফসল কে

আটকাবে ?? কাঙ্খার রাজনীতি যে জেড ব্ল্যাক  কালো 

ওরাই তো  জিয়োলমাছ অভাবের আলো .....


Comments