রোশনি ইসলাম


দুটি কবিতায়
কবি রোশনি ইসলাম



টুরিস্ট স্পট

কাশ্মীরের টুরিস্ট স্পট

গুলমার্গ সোনমার্গ খিলানমার্গ পহেলগাঁও

প্লেনের প্রপেলারের গর্জন

উপত্যকা পাহাড় যেন নন্দনকানন।

ঝিকমিক চোখের তারা

ঝকঝকে নীল আকাশ

উল্লসিত হ্রদের পাড়


সবুজ ঘাস

গিরিপথ...


টুরিস্ট বাংলো এসে গেছে



চাঁদনি রাতে


সারাদিন কত রকমের টিভির ধারাবাহিক

চলতে থাকে।

রাতের আকাশে মশগুল

কিছু রাতজাগা পাখি

চাঁদনি রাতের আলোয়

শাল সেগুনে ঘেরা লাল সুড়কির পথ


সামনে দাঁড়িয়ে ডোরাকাটা বাঘ।


                                         

Comments