সুপ্রভাত মেট্যা

দুটি কবিতায়

কবি সুপ্রভাত মেট্যা



দুপুরের চরিত্র


অশ্রু কাটিয়ে তার সুখ এখন প্রেমের ঐশ্বর্য ।     

দুপুরের চরিত্র নিয়ে ক্ষুধা , আগুন জ্বালছে তার।

একটার পর একটা শরীর খেয়ে নিচ্ছে                   

আর ঠাণ্ডা হচ্ছে সে ক্রমশ ....


চোখ ফেললেই

শ্রাবন এসে যাওয়ার মুহূর্ত তার ঠোঁটে

চমৎকার খেলে বেড়াচ্ছে ।

আলো বাতাসের হলুদ দোল, মুছে গিয়ে গিয়ে

তৈরী হচ্ছে গাঢ় অন্ধকার ।


এখন হৃদয় সরিয়ে

তুমি এসে বসলে কাছে কী তড়িঘড়ি,

কখনও কবিতা আসে তা ?



অথচ সুন্দর পৃথিবী আলোর


সুন্দর পৃথিবী আলোর ।                                         

অথচ আলোতে দেখতে পাওয়া মানুষগুলোকে কেন যে এত অন্ধকার লাগে?                                           

কেন যে বারবার হেরে যায় মন?


অথচ এ- পৃথিবী দুরন্ত কবিতার জানি !

বালক পঙক্তির গায়কি সকাল উঠে আসে ভোরে ।

রৌদ্র হয়। চোখ খুলে যায় ধুলোর।

এক পা ,দু 'পা করে সময় এগিয়ে যায়,বয়স বাড়ে। আলপথ বেয়ে তোমার সন্ধ্যা ফিরে আসে,ঘরে রেখে যাওয়া ঐশ্বর্যের দিকে প্রতিদিন । প্রতিদিন আমি তোমাকে লিখি।


তোমার না খেয়ে রেখে যাওয়া শরীর

ঢাকা রাখি আমি ,আমার গোপন হৃদয়ে নীরব ।


এখন কেউ দেখেও

না-দেখে শহর চলে গেলেও

আমার  আর সেভাবে শরীর ভাঙেনা তেমন !








Comments

Popular posts from this blog

মজিদ মাহমুদ

অভিনন্দন মাইতি

কবি ও চলচ্চিত্র পরিচালক আমীরুল আরহাম